বুধবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে কোস্ট গার্ডের জীবিত উদ্ধার

staff reporter
  • আপডেট টাইম : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ০৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রবিবার (২১ মে ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মে ২০২৩ বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা হতে এফ বি মাহফুজা নামক ০১ টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য ১৪ জন জেলে সহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত ১৮ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অতঃপর অদ্য রবিবার ২১ মে ২০২৩ সকাল ১০০০ ঘটিকায় বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্ক এর আওতায় আসলে উক্ত বোটের মাঝি মোঃ সগির এর মোবাইল (০১৭১০৮৬৪২৫২) হতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সহযোগিতা কামনা করে।

পরবর্তীতে ১০১৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কন্টিনজেন্ট কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল উদ্ধার অভিযানে গমন করে, উদ্ধার অভিযান চলাকালীন ১১৩০ ঘটিকায় বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপার্শ্ব হতে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফ বি মাহফুজা নামক ফিসিং বোট সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অতঃপর উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল কর্তৃক উক্ত ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসা হয় এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com