বুধবার, ০৭:৫৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুসলিম অধ্যুষিত কাশ্মিরে ভারতের আয়োজিত জি২০ সম্মেলন : চীন পাকিস্তানের বয়কট ও নিন্দা

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

বিতর্কিত কাশ্মিরে ভারত যে জি২০ পর্যটন সম্মেলন আয়োজন করতে চাচ্ছে, তাতে অংশ না করার কথা ঘোষণা করেছে চীন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে সম্মেলনটি আয়োজন করায় চীন ও পাকিস্তান উভয়েই ভারতের নিন্দা করেছে।

ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরো কাশ্মির নিজেদের বলে দাবি করে থাকে। তবে উভয় দেশই এর অংশবিশেষ শাসন করে।

ভারত বর্তমানে জি২০-এর চেয়ারম্যান। তারা সেপ্টেম্বরে নয়া দিল্লিতে এর শীর্ষ সম্মেলন আয়োজন করার আগে দেশটির বিভিন্ন স্থানে নানা ধরনের সম্মেলন আয়োজন করে যাচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, ‘বিতর্কিত ভূখণ্ডে কোনো ধরনের জি২০ সম্মেলন আয়োজন করার দৃঢ় বিরোধী চীন।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের সম্পর্কেও টানাপোড়েন চলছে। সীমান্তে দুই দেশের উত্তেজনা এখনো রয়ে গেছে।

জম্মু ও কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানীতে ২২-২৪ মে জি২০ সদস্যদের নিয়ে পর্যটনবিষয়ক সম্মেলন আয়োজন করতে চাচ্ছে ভারত।
তবে চীনের আপত্তি অগ্রাহ্য করে ভারত বলেছে যে তারা তাদের ভূখণ্ডে সম্মেলন আয়োজন করছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com