বৃহস্পতিবার, ১১:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কংগ্রেসের দখলে কর্ণাটক: মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার

সূত্র: আনন্দবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

গত কয়েক দিন ধরে ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। কে হবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে ডি কে শিবকুমারকে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে।

আগামী শনিবার তারা শপথ নেবেন বলে জানা গেছে।

গত বুধবার কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ মে) সকাল থেকে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় কর্ণাটক বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। কিন্তু এই জয়ের পরও স্বস্তি ছিল না দলটির নেতাদের। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে দফায় দফায় আলোচনায় বসছিলেন তারা। অবশেষে চার দিন পর তারা এই সিদ্ধান্তে পৌঁছান।

এর আগে মঙ্গলবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রাহুল গান্ধী। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর পদে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন রাজ্য কংগ্রেসে দুই হেভিওয়েট নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার। শুধু তাই নয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য দিল্লিতেও গেছেন তারা।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। রাজ্যের সংখ্যালঘু এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় নেই কোনো দুর্নীতির অভিযোগও। যদিও জনতা দল, জেডিএসএর পাঠ চুকিয়ে তিনি এখন কংগ্রেস নেতা। অন্যদিকে, ডি কে শিবকুমার বরাবরই কংগ্রেসের প্রতি অনুগত। ছিলেন দুঃসময়ে দলের কান্ডারি। সাংগঠনিক দক্ষতার দিক দিয়েও রয়েছে তার সুনাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com