সোমবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে ১৮ জনকে অন্তর্ভূক্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৯ বার পঠিত

 ঢাকা, ১৬ মে মঙ্গলবার

পল্লীবন্ধুর প্রকৃত ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন ও নেতৃত্ব প্রদানের লক্ষ্যে বেগম রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে নতুন করে আরো ১৮ জনকে সদস্য হিসেবে কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সোমবার ১৫ মে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি’র অনুমতিক্রমে তাদের অন্তর্ভূক্তিপত্রে স্বাক্ষর করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ এবং পার্টির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।

সম্প্রতি পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রতি সমর্থন জানিয়ে দলে সম্পৃক্ত হওয়া ও নবাগতদেরই কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হলো। এরা হলেন-দয়াল কুমার বড়ুয়া(চট্টগ্রাম), পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ(ব্রাক্ষ্মণবাড়িয়া), নাফিজ মাহবুব(ময়মনসিংহ), মেজর অবসরপ্রাপ্ত শিবলী মোহাম্মদ সাদিক(চাঁদপুর), মোহাম্মদ শামসুল আলম(কক্সবাজার), জাফর ইকবাল নিরব(পিরোজপুর), অ্যাড. সালেহ চৌধুরী(সিলেট), আবু কাওসার খান(ব্রাক্ষ্মণবাড়িয়া), মো. গোলাম মোস্তফা পাটওয়ারী(চাঁদপুর), অ্যাড. কাজী মোহাম্মদ নাসিরুল আলম( বান্দরবান), নাজমুল হক সিকদার( নরসিংদী), মোহাম্মদ মোর্শেদ আলম সিদ্দিকী(চট্টগ্রাম), শহিদুল ইসলাম সালাম(চট্টগ্রাম), নিরাপদ তালুকদার(খাগড়াছড়ি), উদয়ন বড়ুয়া(রাঙ্গামাটি), আবুল কালাম আজাদ(লক্ষ্মীপুর), ডা. সাইফুর রহমান(খুলনা) ও আসিফ আহমেদ মৃধা(চট্টগ্রাম)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com