বুধবার, ১০:৪৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

টাঙ্গাইলে ধর্ষণ মামলায় আ’লীগ নেতা বড় মনি কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

টাঙ্গাইলে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। তবে ওই মামলার অপর আসামি বড়মনিরের স্ত্রী নিগার আফতাব আদালতে আত্মসমর্পণ করেননি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল মোহসীন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গোলাম কিবরিয়া বড়মনির টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

টাঙ্গাইলের পিপি অ্যাডভোকেট এস আকবর খান জানান, ধর্ষণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা বড় মনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল মোহসীন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বড় মনি ও তার স্ত্রী উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে এক কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা করেন। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলায় মারধরের অভিযোগ এনে বড় মনির স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। ওই কিশোরী গত ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com