বৃহস্পতিবার, ১০:৫৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আমাকে আগামী ১০ বছরের জন্য কারাগারে বন্দি রাখার পরিকল্পনা করা হচ্ছে : ইমরান খান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আগামী ১০ বছরের জন্য তাকে কারাগারে বন্দি রাখার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, লন্ডন পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রকাশ্যে চলে এসেছে। গ্রেফতার-পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বেগমকেও বন্দি করে অসম্মানের পায়তারা চলছে।

তিনি আরো বলেন, আমি জেলে থাকাকালীন সহিংসতার অজুহাতে তারা (সরকার পক্ষ) বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের বাইরে জেইউআই-এফ-এর এই নাটক শুধুমাত্র একটি উদ্দেশে করা হচ্ছে আর তা হলো- পাকিস্তানের প্রধান বিচারপতিকে ভয় দেখানো, যেন তিনি সংবিধান অনুযায়ী রায় না দেন।

এ সময় জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।

সূত্র : জিও নিউজ, ডন ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com