বৃহস্পতিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বরিশালে থানা হাজতে আসামিদের শুয়ে-বসে থাকার ছবি ফেসবুকে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের তিন কর্মীকে পিস্তল ঠেকিয়ে কুপিয়ে জখম করার মামলায় গ্রেফতার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও তার অনুসারীদের থানাহাজতে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাহাজতে এ ঘটনা ঘটেছে। ছবিটি কে তুলেছেন আর কিভাবে বাইরে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (১৫ মে) সকাল থেকে ছবিটি ফেসবুকের নিউজ ফিডে ভাসছে। ছবিটিতে দেখা যায়, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইচ আহমেদ মান্না ও অনুসারীরা থানা হাজতে শুয়ে ও বসে আছেন।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, ‘থানায় আসামিদের মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা লাগানো। যার ফুটেজ সামনে একটি বড় মনিটরে শো করে। আসলে সেই মনিটর থেকে কেউ হয়তো ছবিটি তুলেছেন। তবে ছবিটি কে তুলেছে, কিভাবে বাইরে গেলো বিষয়টি দেখছি।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘থানা হাজতের ছবি কোনোভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই। তারপরও যদি এমনটি হয়ে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com