বৃহস্পতিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আমরা অনেক এগিয়ে : এরদোগান

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫০ বার পঠিত

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। তবে প্রথম রাউন্ডেই তার বিজয় নিশ্চিত হওয়ার ব্যাপারে তিনি এখনো দ্বিধায় রয়েছেন।

রোববার গভীর রাতে আঙ্কারায় পার্টির সদরদফতরে বক্তৃতাকালে এরদোগান বলেন, তিনি প্রধান বিরোধী দলের প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোটে এগিয়ে আছেন।

তিনি আরো বলেন, ‘আমার পুরো রাজনৈতিক জীবনে কোনো ব্যতিক্রম ছাড়াই সবসময় জাতীয় ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে আসছি। আমরা এই নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আগামী নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করব।’

এরদোগান বলেন, তিনি বলছেন, সরকারি ফলাফলে তার ব্যবধান আরো বাড়বে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা প্রথম রাউন্ডেই জয়ী হবো।’

নির্বাচনের আগে বিশ্লেষকেরা বলছিলেন যে এরদোগান তার পুরো ক্যারিয়ারে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তারা এখন বলছেন, এরদোগান অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের ভোট অনিবার্য।

রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু নিউজ অ্যাজেন্সির হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ ভোট গণনার পর এরদোগান ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছেন। আর তার প্রধান চ্যালেঞ্জার কেমোল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪৪.৭৬ ভাগ। কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পান তবে ২৮ মে দ্বিতীয় রাউন্ডের ভোট হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫.২৮ ভাগ ভোট। উগ্র জাতীয়তাবাদী এই প্রার্থী দ্বিতীয় রাউন্ড ভোট হলে কিংমেকার হতে পারেন বলে অনেক মনে করছে।

সূত্র : আল জাজিরা ও সিএনএন

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com