শুক্রবার, ১১:২২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগনের পাশে থাকতে মীর্জা ফখরুলের নির্দেশ

staff reporter
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৬ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগনের পাশে থাকার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, ‘‘ প্রবল ঘূর্ণিঝড় মখা ধেয়ে আসছে ।

 

আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ- এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। ইতিমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকালে থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে…।”

‘‘ আমরা ইতিমধ্যেই দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুযোর্গে জনগনের দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা যা সম্ভব তা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি জনগনও এই দুযোর্গ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেমন তারা মোকাবিলা করেছে সেভাবে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ একই সঙ্গে সরকারকেও বলতে চাই, এখানে কোনো রকম দলীয়করণ না করে সমগ্র মানুষের পাশেই যেন তারা থাকেন।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com