বুধবার, ০৯:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ভুমিকম্প দুর্যোগ ঝুকি হ্রাসে ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলতে হবে – গণপূর্ত প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

ভুমিকম্প দুর্যোগ ঝুকি হ্রাসে ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলতে হবে – গণপূর্ত প্রতিমন্ত্রী। ঢাকা, ১৭ বৈশাখ ১৪৩০ (১০ মে, ২০২৩), বুধবার। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন ভুমিকম্প দুর্যোগ ঝুকি হ্রাসে ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে মেনে চলতে হবে। বুধবার রাজধানীর পূর্ত ভবনের সম্মেলন কক্ষে “তুরস্কে সংগঠিত ভূমিকম্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি হ্রাসের লক্ষ্যে করণীয়, বিএনবিসির প্রয়োগ এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন সরকার নিরাপদ নগরী গঠনের লক্ষ্যে ভূমিকম্প জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর ঝুকিপূর্ণ ভবনসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে Retrofitting প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করেছে, প্রয়োজনীয় কারিগরী ম্যানুয়েল প্রণয়ন করেছে এবং বিভিন্ন স্তরের প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদান করেছে। ভুমিকম্প দুর্যোগ ঝুকি হ্রাসে ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, ঝড়-বৃষ্টি এবং টর্নেডোর মত প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বাংলাদেশ উচ্চ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

 

 

প্রতি ১০০-১৫০ বছরের ইতিহাসে দেশ বড় ধরনের ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চল ১৮৯৭ সালের গ্রেট আসাম ভূমিকম্পসহ অনেক বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। কোন ধরনের পূর্বাভাস ছাড়া ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে বলে বড় মাত্রার যেকোনো ভূমিকম্প ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। তাই এর জন্য প্রস্তুতি নেওয়ার সর্বোত্তম উপায় হল ভবনগুলোকে BNBC অনুযায়ী ভূমিকম্প সহনীয় করে ডিজাইন করে শক্তিশালী করা।

 

নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে Seismic Design পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করতে হবে। পুরনো দুর্বল ভবনের ক্ষেত্রে যথাযথ Seismic Retrofitting করা উচিত। প্রতিমন্ত্রী আরো বলেন ভবিষ্যতে আমাদের দেশে তুরস্কের মত ভয়াবহ দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য এখনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে। এ ব্যপারে আইনের কঠোর প্রয়োগের ওপর সরকার গুরুত্বারোপ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চলমান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ভূমিকম্পজনিত ঝুঁকিহ্রাস করে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে গড়া সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ শামীম আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এস কে ঘোষ এসোসিয়েটস এলএলসি, আইসিসির, প্রেসিডেন্ট ড. সত্যেন্দ্র কুমার ঘোষ, স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআরপি এর প্রকল্প পরিচালক জনাব আব্দুল লতিফ হেলালী। সেমিনারে সরকারি/ বেসরকারি বিভিন্ন দপ্তর সংস্থার শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com