বুধবার, ০৮:১১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’ অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় সাবেক আমলা জগলুল কারাগারে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে

আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

staff reporter
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২১ বার পঠিত
file photo

দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও পুলিশ হত্যাকাণ্ডের আসামি আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশ পারে না এমন কিছু নেই।

বুধবার দুপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com