সোমবার, ১২:৫৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদী ও আগৈলঝাড়ার কেন্ত্রীয় ও তৃনমূল নেতাদের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর সাক্ষাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সাহেবের সাথে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাধীন বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের সাক্ষাতকার কর্মসূচী পালিত হয়েছে। গতকাল ৭ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টুর সাথে গৌরনদী উপজেলা,পৌর ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সাক্ষাত করেন।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিবের নেতৃত্বে সাক্ষাতকার কর্মসূচী চলাকালে বরিশাল-১ সংসদীয় আসনের সাবেক সাংসদ ও বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে যোগ দেন।

সাক্ষাতকালে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম,সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান,আগৈলঝাড়া উপজেলা আহবায়ক কবির হোসেন তালুকদার,সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ,সদস্য সচিব ফরিদ মিয়া সহ জেলা ও উপজেলা বিএনপি ও অংগসংগঠন সমূহের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সুচনা বক্তব্যে সংশ্লিষ্ট ইউনিটের আওতাধীন সাংগঠনিক তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন সাক্ষাত কর্মসূচীর প্রধান অতিথির নিকট তুলে ধরেন। তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চলমান সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করতে তৃণমূলের ইউনিট সমূহকে গতিশীলকরণে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর যেকোনো পরামর্শ,উপদেশ ও নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু দলকে শক্তিসালীকরণের মাধ্যমে চলমান আন্দোলনকে কাংক্ষিত লক্ষ্যে পৌছে দিতে সকল পর্যায়ের নেতৃত্বকে দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান।

দেশের অন্যতম প্রধান বৃহত্তম দল হিসেবে আমাদের দলের মধ্যে নেতৃত্বের সুস্হ প্রতিযোগিতা থাকাই স্বাভাবিক। কিন্তু কোন মহল সেই প্রতিযোগিতা অসুস্হ করে যাতে ফয়দা লুটতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তিঁনি বলেন, দেশ জাতির সংকটে বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ থাকাই হতে হবে আমাদের নিরবছিন্ন দলীয় সাংগঠনিক রাজনীতির প্রধান শর্ত।

কেননা জাতি এ সংকট থেকে মুক্তির জন্য তাকিয়ে আছে বিএনপির দিকে। স্থানীয় নেতৃবৃন্দকে সাক্ষাত দিয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেব গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনা দেয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক জহির উদ্দিন স্বপন সবাইকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ‘গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে’ মুক্ত করে একটি নিরপেক্ষ সরকারব্যবস্থা কায়েম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রাখায় মনোযোগী হতে সবার প্রতি আহবান জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com