বুধবার, ০৪:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আল-আকসা মসজিদের ইমামকে তলব করবে ইসরাইল!!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরিকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, রোববার তার কার্যালয় থেকে এ খবর জানা গেছে। সোমবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ইমামের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইমাম শেখ একরিমা সোমবার ইসরাইলের গোয়েন্দা সংস্থার সামনে হাজির হবেন। তবে তাকে তলব করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ইমাম শেখ একরিমার আইনজীবী খালেদ জাবারকা বলেন, ফিলিস্তিনের এই ইমাম কোনো আইন লঙ্ঘন করেননি।

৮৪ বছর বয়সী এই ইমামকে অতীতেও ইসরাইলি বাহিনী একাধিকবার আটক করেছিল এবং কয়েক মাসের জন্য অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ করেছিল।
সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com