বুধবার, ০৩:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতের নরেন্দ্র মোদি পাকিস্তানের ক্ষতি করছেন —-পাক ক্রিকেটার শহিদ আফ্রিদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন পাক ক্রিকেটের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

আফ্রিদি জানান, পাকিস্তানের পক্ষে মোদি কোনো ভালো কাজ করবে সেটা আশা করা যায় না। ভারতের প্রধানমন্ত্রী হবার পর থেকেই পাকিস্তানের ক্ষতি করছেন মোদি।

বর্তমানে মাঠের লড়াইয়ে না থাকলে আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে সরগরম বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। আগামী এশিয়া কাপের আয়োজক পাকিস্তান আর পরের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। আর ভারত না খেললে, ওয়ানডে বিশ্বকাপে কোহলি-রোহিতদের দেশে খেলতে যাবে না বলে হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান।

ভারত-পাকিস্তানের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মোদির দিকে আঙুল তুলেছেন আফ্রিদি।
সামা টিভিতে আফ্রিদি বলেন,‘যখন থেকে মোদি ক্ষমতায় এসেছেন তখন থেকে পাকিস্তানের পক্ষে কোনো কাজ করবেন বলে আশা করা যায় না। সহজ বিষয় হলো, ইতিহাসই কথা বলবে। এর আগে বিজেপি যখন ক্ষমতায় ছিল, আগের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল।’

প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে প্রত্যাশা নেই এবং ভবিষ্যতে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করবে বলে জানান ৪৬ বছর বয়সী আফ্রিদি। ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট আয়োজনের জন্য মোদিকে অনুরোধ করেন আফ্রিদি,‘দুই দেশের মধ্যে যাতে ক্রিকেট হয় সেজন্য মোদি সাহেবকে অনুরোধ করছি।’

সাম্প্রতিক সময়ে অনেক আন্তর্জাতিক দল নিরাপদে পাকিস্তান সফর করেছে। সুতরাং নিজ দেশে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানান আফ্রিদি।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com