সোমবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাসায় ফিরলেন হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

staff reporter
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১১৭ বার পঠিত

প্রায় সপ্তাহ খানেক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফেরার সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে হাস্যোজ্জ্বল দেখা যায়। ফিরতি পথে নেতাকর্মী ও সংবাদকর্মীদের সঙ্গে সালাম বিনিময় করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (বৃহস্পতিবার) বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে রওনা করে বাসায় পৌঁছেন সন্ধ্যায় ৬টা ২০ মিনিটে। এসময় পরিবারের সদস্য, বাড়ির কাজের সহকারীসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় আসেন বিএনপি চেয়ারপারসন। ২০২১ সালের ১১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার। একই বছরের ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল কোভিড চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। ২০২১ সালের ২৫ অক্টোবর প্রথম অস্ত্রোপচার হয় খালেদা জিয়ার। পরে হঠাৎ অসুস্থ হয়ে গত বছরের ১১ জুন আবারও এভার কেয়ারে ভর্তি হন।

২৪ জুন হাসপাতাল থেকে বিকাল ৫টায় বাসায় আসেন তিনি। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাচ্ছেন তিনি। এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এভার কেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন খালেদা জিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com