রবিবার, ১০:২০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হাথুরুসিংহেকেই ব্যাটিং কোচের দায়িত্ব দিলেন খালেদ মাহমুদ সুজন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:
হঠাৎ করে সোমবার জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন জেমি সিডন্স। দল যখন যাচ্ছে ইংল্যান্ড সফরে, তখনই কিনা তোলপাড় উঠে এমন খবরে। সেই সাথে প্রশ্ন উঠে, এমতাবস্থায় দলের ব্যাটিং কোচ হচ্ছেন কে? নিজের মতো করে উত্তরটা দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন প্রধান কোচ হাথুরুসিংহেই পালন করবেন এই দায়িত্ব ।

এদিকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আবার দলও খেলতে রওনা দিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, খেলা আবার ইংল্যান্ডের বাউন্সি পিচে। এমতাবস্থায় ব্যাটিং পরামর্শ ছাড়া দল চলবে কিভাবে? তাছাড়া এই স্বল্প সময়ের মধ্যে তো নতুন ব্যাটিং কোচ পাওয়াও যাবে না। তাহলে উপায়?

বিসিবি পরিচালক ও সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এই প্রশ্নের জবাবে খুঁজে নিয়েছেন হাথুরুসিংহেকে। এই প্রসঙ্গে সুজন বলেন, ‘হাথুরু নিজেই তো ব্যাটিং পরামর্শক। আমাদের বোলিং কোচ আছেন ডোনাল্ড। ফিল্ডিং কোচ আছেন, স্পিন পরামর্শক আছে। তাহলে হাথুরুর কাজটা কী? হেড কোচ প্লাস ব্যাটিং কোচ ডেফিনিটলি। অবশ্যই সে স্পেশালিস্ট তার ব্যাটিংয়েই।’

এরই মাঝে বিসিবি আবার সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিক পোথাসকে। দলে তার কী ভূমিকা হবে, এই সম্পর্কে জানতে চাইলে সুজন বলেন, ‘তার রোল ঠিক করবে হাথুরুসিংহে। পোথাস ফিল্ডিংয়েও স্পেশালিস্ট। আর ওর যে এক্সপেরিয়েন্স সেটা আমাদের বড় কাজে লাগবে।’

জেমি সিডন্সের এমন সিদ্ধান্ততে বেশ খুশি সুজন। জাতীয় দল ছেড়ে গেম ডেভেলপমেন্টের অংশ হওয়ায় তাকে স্বাগত জানান তিনি। বলেন, ‘সে কাজ করতে চায় আমাদের জুনিয়র লেভেলে। যা আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই তা চাচ্ছে। জেমি যদি কাজ করে এই জায়গায়, তবে ভালো একটা ফল পাবো বলে আমি মনে করি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com