শুক্রবার, ১২:০৯ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পটুয়াখালীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীসহ নৌকাডুবি বিয়ে করা হলো না ছেলের

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বর ও বরের মাসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ঘুনিরচর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তারা হলেন, গলাচিপা উপজেলার বন্নাতলী এলাকার বর রাব্বি হাসান (২০), বরের মা সেলিনা বেগম (৪৫), বরের স্বজন খাদিজা বেগম (৪) ও উপজেলার রনগোপালদী ইউনিয়নের পাতারচর এলাকার বউয়ের ছোট বোন মারুফা বেগম (৮)।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের স্টেশন অফিসার মো. রেজোয়ার ইত্তেফাককে বলেন, গত শুক্রবার বরযাত্রীসহ নৌকাডুবির ঘটনায় চার জন নিখোঁজ হওয়ার পর থেকে আমরা উদ্ধার কাজ চালমান রেখেছিলাম। এর অংশ হিসেবে রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাতারচর এলাকা থেকে বর রাব্বি হাসান ও বরের মা সেলিনা বেগমের লাশ উদ্ধার করি। এবং সকাল সাড়ে ১০টার দিকে কনের বোন মারুফা বেগমকে। এর কিছুক্ষণ পর শিশু খাদিজার লাশ উদ্ধার করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com