শুক্রবার, ০৮:৪১ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আল্লাহর কালিমাকে সব মতবাদের উপর বিজয়ী করতে হবে— ভারপ্রাপ্ত আমীরে জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ

 

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আল্লাহর কালিমাকে সব মতবাদের উপর বিজয়ী করতে হবে। এই সরকার মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার, এমন কি মাহে রমজানে এক সাথে ইফতার করার অধিকার টুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালি রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারী মো: সফি উদ্দিনের পরিচালনায় শুক্রবার অনুষ্ঠিত সন্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান।

আমীরে জামায়াত আরো বলেন প্রত্যেক ইবাদত কে জীবনের শেষ ইবাদত মনে করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক যথাযথ ভাবে আদায় করতে হবে। ঋন মুক্ত অবস্থায় জীবন যাপন করতে হবে। সম্পদের তিন ভাগের এক ভাগ আল্লাহর পথে ব্যয় করার নিয়ত করতে হবে। ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ জেল খানায় জুলুমের শিকার সকল রাজ বন্দীদের মুক্তির জন্য সরকারের কাছে আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন এ দেশ আজ গভীর সংকটে আক্রান্ত। একটি অবাধ ও সুষ্ঠু সব দলের অংশগ্রহন মূলক নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই কেবল দেশের এই সংকট দূর করা সম্ভব। তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে।

সাবেক আমীর আবুল হাসেম খান বলেন দেশে আজ এক দলীয় শাসন ব্যবস্থা চলছে। এ থেকে মুক্তির জন্য সকল কে ঐক্যবদ্ব ভাবে আন্দোলন করতে হবে। ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। ইবাদতের ব্যাপারে আল্লাহর সন্তোষ্টি কে প্রাধান্য দিতে হবে।

জেলা জামায়াতের আমীর ড জাহাঙ্গীর আলম তার সভাপতির বক্তব্যে বলেন গাজীপুর জেলার সকল স্তরে সংগঠন মজবুত করার জন্য রুকন দের কে যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান। তিনি সকল কে রুকন সন্মেলনে অংশ গ্রহন করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সন্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
২৮/০৪/২০২৩ ইং

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com