শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

দেশজুড়ে দলকে শক্তিশালী করতে যোগ্যতার মূল্যায়নে আগামীতে প্রার্থী মনোয়ন দেয়া হবে-রওশন এরশাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

মানিকগঞ্জ, ২৭ এপ্রিল, বৃহস্পতিবার:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, দেশজুড়ে দলকে শক্তিশালী করতে সাংগঠনিক পর্যবেক্ষণ পরিচালনার মাধ্যমে যোগ্যতার মূল্যায়নে আগামীতে প্রার্থী মনোয়ন দেয়া হবে। তিনি বলেন, কেউ নাম ডাকের জন্য জাতীয় পার্টি করতে পারেন, কিন্তু যোগ্য ব্যক্তি ছাড়া আগামীতে আর কাউকে প্রার্থী করা হবে না। পল্লীবন্ধুর প্রকৃত সৈনিক ও ত্যাগি নেতৃত্বের হাতেই তুলে দেয়া হবে লাঙল।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক স্মরণী সড়কে সাবেক মন্ত্রীর বাস ভবনে আধুনিক ও উন্নত মানিকগঞ্জ-২ আসন বির্নিমাণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

দুই পর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রথম পর্বে সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকি আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনূর রশীদ বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। লাঙলের প্রকৃত মালিক পল্লীবন্ধুর তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। নির্বাচনী প্রক্রিয়াকে চুড়ান্তকরণের পথে সাংগঠনিক কর্মকান্ড শুরু করা হয়েছে।

তিনি বলেন, শিগগিরই রওশন এরশাদের নেতৃত্বে একটি বিকল্প জোটের আত্মপ্রকাশ ঘটবে। যদিও পার্টি বিকশিত হওয়ার পথে অনেক সময় জোটের রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অতীতেও দেখেছেন, জোটের রাজনীতির কারণে কখনও কখনও দলীয় কর্মকান্ড স্থবির হয়ে পড়ে।

এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খন্দকার মনিরুজ্জামান টিটু, সিঙ্গাইর উপজেলা জাপার সাবেক সভাপতি আবুল বাশার, সাবেক সাধারন সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, পৌর জাপার সাধারন সম্পাদক সালাউদ্দিন খোকন, সিংগাইর উপজেলা জাপার সহ সভাপতি মো. ফিরোজ হোসেন খান প্রমূখ।

ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন এটিএন নিউজের আবুল কালাম আজাদ, নিউজ ২৪ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের কাবুল উদ্দিন খান, এনটিভির সাব্বির সোহেল, মাছরাঙা টিভির ওয়াজেদ আলম লাবলু, মোহনাটিভির সালাউদ্দিন রিপন, বাংলাটিভির রেজাউল করিম, এশিয়ান টিভির ইমরান, মাইটিভির মো. বাদল হোসাইন, নাগরিক টিভির হোসাইন আহমেদ পিয়াল, চ্যানেল নাইনের আরেফিন আহমেদ, অনলাইন টেলিভিশন জেটিভির আব্দুল গফুর, পিটিভির আসিফ হোসেন, দৈনিক ইত্তেফাকের মানবেন্দ্র চক্রবর্তী, কালের কণ্ঠের মোবারক হোসেন, আজকের পত্রিকার সুজন মাহমুদ, সময়ের আলোর এবিএম কামরুদ্দিন রেজা, দৈনিক সংবাদের কহিনুর ইসলাম রাব্বি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের মিজানুরসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com