শুক্রবার, ১০:৩০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মানবতার কল্যানে জামায়াতের প্রয়াস অব্যাহত থাকবে-            —–মো: খায়রুল হাসান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কালিগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি  মোঃ খায়রুল হাসান  বলেছেন, আল্লাহ পাক মুসলমানদেরকে মানবতার কল্যান এবং সংষ্কার সাধনের জন্য সৃষ্টি করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী  ইসলামের শ্বাসত জীবন আদর্শের আলোকে একটি কল্যাণমূলক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জন্য কাজ করে যাচ্ছে।
গত শনিবার বিকালে কালিগঞ্জ উপজেলা জামায়াতের পক্ষ থেকে মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গুচ্ছ গ্রামে মো: জাকির হোসেনকে  সুপেয় পানি সরবরাহের জন্য উপহার হিসেবে প্রদান করা একটি সাবমারসিবল পাম্প পরিদর্শনকালে  প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন।তিনি বলেন যারা মানুষের দু:খ লাঘব করেন আল্লাহ পাক  কিয়ামতের দিন তাদের দু:খ কষ্ট দূর করে দিবেন।
এই মহতি কাজের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার শুকরিয়া আদায় করেন এবং কালিগঞ্জ উপজেলা জামায়াতকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় সাথে ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর
মো: মাহমুদুল হাসান, থানা নায়েবে আমীর মাওলানা মো: বদিউজ্জামাল, ইউনিয়ন সভাপতি  মাওলানা মো: শাহজাহান, সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ,মোঃ এমদাদুল হক,ছাত্র নেতা মিনহাজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন জামায়াতে ইসলামী নানামুখী বাধা ও প্রতিবন্ধকতার মাঝে সময় পার করছে। শত
জুলুম নির্যাতন, বাধা প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্র জামায়াতের অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। মানবতার সেবা ও কল্যানে জামায়াতের এই প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
###
মোঃ রেজাউল বারী বাবুল 
স্টাফ রিপোর্টার,গাজীপুর।
২৪/০৪/২০২৩ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com