বৃহস্পতিবার, ০৭:১৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

মোদী পদবী নিয়ে মন্তব্য ২ বছর সাজা ভোগ করতেই হবে রাহুলকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
মোদি পদবি নিয়ে মন্তব্যের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে ম্যাজিস্ট্রেট আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ হয়ে গেল গুজরাতের সুরাতের দায়রা আদালতে। এর ফলে আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল। সংশয় তৈরি হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও।

আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন? এমন মন্তব্যের জেরে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল।

এমন পরিস্থিতিতে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাতের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। সেখানে তার আবেদন ছিল, তাকে দোষী সাব্যস্ত করে যে রায় দেয়া হয়েছে তা খারিজ করা হোক।

তবে সুরাতের দায়রা আদালতের বিচারক আরপি মোগেরা রাহুলকে বেকসুর খালাস করলেন না। আর এই পরিস্থিতিতে রাহুলের সাংসদপদ ফিরে পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় রাহুল বলেছিলেন, সব মোদিরা কেন চোর হয়? মোদি পদবীকে অপমান করা হয়েছে, এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা করেছিলেন মোদি পদবির এক বিজেপি বিধায়ক। সেই মামলার জেরেই এখন আদালতে ঘুরে বেড়াচ্ছেন রাহুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com