মঙ্গলবার, ০৫:৫১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত  শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩ স্ত্রীসহ হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা চলছে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন

শুক্রবারেই ঈদের চাঁদ দেখা যাবে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
এবার রমজান মাস ২৯ দিনে শেষ হবে এবং শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আর সেই হিসাবে আগামী ২২ এপ্রিল (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

ঈদ উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, চাঁদের স্থানাঙ্কের হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাওয়ার কথা। এখন তো বর্ষাকাল না, আকাশে সেভাবে মেঘও থাকবে না। তাই কোনো না কোনো জায়গা থেকে যাবে বলে আমরা মনে করছি।

জাতীয় চাঁদ দেখা কমিটি, ৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে থাকা জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে তথ্য নেওয়ার পর চাঁদ দেখার সিদ্ধান্ত জানিয়ে থাকে। জেলা চাঁদ দেখা কমিটিতে সদস্য সচিব থাকেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফাউন্ডেশনের কর্মকর্তারা জেলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত জাতীয় কমিটিকে ফোন করে জানিয়ে দেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী।

আমাদের সময় ডটকম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com