বুধবার, ১১:২০ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চট্টগ্রাম অঞ্চলে দিশাহারা লাখ লাখ মানুষ দরপত্র ছাড়া জ্বালানি তেল আমদানিতে আগ্রহ বেশি আলোচনায় না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের আটলান্টায় ইতিহাসের আগুন ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে স্পেন আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

ঢাবি এলাকায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের।

এ সময় মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগ তুলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ছাত্রদল মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে গেলে তাদের বাধা দেয় ছাত্রলীগ। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হন।

একদিন পর বৃহস্পতিবার আবার মিছিল বের করল ছাত্রদল। এ সময় ছাত্রদলকে প্রতিহত করতে আগে থেকে লাঠিসোঁটা হাতে পুরো ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে উত্তপ্ত স্লোগান দিতেও শোনা যায়।

এ ছাড়া তাদেরকে দোয়েল চত্বর, ভিসি চত্বর, টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পলাশীসহ গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com