শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মার্কেটগুলোতে পাহারা দিবে আ’লীগের নেতাকর্মীরা : কাদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মার্কেটগুলোতে পাহারায় থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে। এটা তদন্ত করা হচ্ছে, আগুন লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে?

বুধবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে আন্দোলনটা করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। পাশাপাশি বিদেশীদের কাছে নালিশ করেই থেমে থাকেনি। ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসঙ্ঘেও যোগাযোগের চেষ্টা করেছে। যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কিভাবে পরামর্শ দেবে?

তিনি বলেন, সংবিধান বাদ দিয়ে অন্য কোনো দেশের পরামর্শ ফরমায়েশি আমরা গ্রহণ করব না। এদেশের গণতন্ত্র যেভাবে চলছে, সেভাবে আমরা এগিয়ে যাব। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যত বাধা-বিপত্তি আসুক আমরা প্রতিহত-প্রতিরোধ করব।

কাদের বলেন, বিএনপির নেতৃত্বে অশুভশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কিনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। দেশী-বিদেশী যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়- তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৬-০৭ কিংবা ওয়ান-ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেবো না।

অগ্নিসন্ত্রাস কিংবা কালোছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, তাই নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com