বৃহস্পতিবার, ০৭:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

ভারতে ফের কোভিডের ধাক্কা : একদিনে আক্রান্ত ১০ হাজার মৃত্যু ৩৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক :
ভারতের স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ১০হাজার ৫৪২ জন। সেই সঙ্গে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৪ শতাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৬৩,৫৬২। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে একদিনে কোভিডে মারা গেছে ৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩১,১৯০। পাশাপাশি ভারতে দৈনিক ইতিবাচকতার হার রেকর্ড করা হয়েছে ৪.৩৯ শতাংশ এবং সাপ্তাহিক ইতিবাচকতার হার ৫.১ শতাংশে রেকর্ড করা হয়েছে। ভারতে এই মুহুর্তে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

ভারত জুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৭,৬৩৩। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১,২৩৩। মঙ্গলবার ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। তার মধ্যে চারজন দিল্লির, চারজন কেরালা এবং একজন করে হরিয়ানা, পাঞ্জাব এবং কর্নাটকের। কোভিড আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিম বাংলাতেও। এ রাজ্যেও ইতিমধ্যে মৃত্যু ঘটেছে। এই আবহেই নতুন করে নির্দেশিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com