বুধবার, ০৩:১৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্কে ‘অঘোষিত থানা’ চীনের, ব্যাপক অভিযান এফবিআইয়ের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

মার্কিন নিরাপত্তা সংস্থা কথিত চীনা গুপ্তচর হিসেবে দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া মার্কিন আইনজীবীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্নমতালম্বী চীনাদের চুপ করা ও হয়রানি করার জন্য কাজে সহযোগিতা করা এবং এমনকি নিউ ইয়র্ক সিটিতে একটি ‘অঘোষিত থানা’ পরিচালনা করার জন্য আরো ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

নিউ ইয়র্ক সিটির চায়না টাউনে পুলিশি থানা পরিচালনার অভিযোগ আনা হয়েছে লু জিয়ানওয়াং ও চেন জিনপিংয়ের বিরুদ্ধে। তারা উভয়েই মার্কিন নাগরিক। অভিযোগে বলা হয়েছে, তারা চীন সরকারের অ্যাজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় বাধা সৃষ্টি করছিলেন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্টিক্টের অ্যাটর্নি জন মারজুলি বলেন, তদন্তের শুরুতেই ওই থানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগ অভিযোগ করছে, চীনা সরকারের প্রতি সমালোচনাপ্রবণ চীনা নাগরিকদের হয়রানি করার জন্য চীনের জাতীয় পুলিশ বাহিনীর ৩৪ অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অফিসারদের সবাই চীনে বাস করে বলে ধারণা করা হচ্ছে, তারা গ্রেফতারের বাইরে রয় গেছে। তারা চীন সরকারের ‘৯১২ স্পেশাল প্রজেক্ট ওয়ার্কিং গ্রুপের’ আওতায় কাজ করে বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের প্রথম দিকে গোপন পুলিশি থানাটি প্রতিষ্ঠা করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিন্ন মতালম্বী চীনাদের শনাক্ত করা ও ভীতি প্রদর্শন করার জন্য এ কাজ করা হয়েছে।
সূত্র : সিএনএন

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com