শুক্রবার, ১০:০৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

দেশনায়কের ঈদ-উপহার মজলুমকে প্রেরণা যোগায় —-ডা.মাজহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর
দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ঈদ-উপহার গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের নির্যাতিত বিএনপি কর্মী মমিন মিয়ার বাসায় গিয়ে তার হাতে তুলে দেন গাজীপুর মহানগরের বিএনপি নেতৃবৃন্দ।

 

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলমের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত মহানগর বিএনপি নেতা, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, সদর মেট্রোথানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সম্মিলিত পেশাজীবী পরিষদ,গাজীপুর এর সভাপতি অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, গাজীপুর সদর থানা জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম, প্রমূখ নেতৃৃবৃন্দ পুলিশের গুলিতে আহত মমিন মিয়া এবং তার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা ও শুভেচ্ছা পৌছে দেন।

 

এ প্রসঙ্গে ডা. মাজহার বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আসন্ন ঈদ উপলক্ষে দেশনায়কের পাঠানো উপহার প্রকৃতপক্ষে মজলুমের প্রতি তাঁর প্রাণঢালা শুভেচ্ছা ও সহমর্মিতার নিদর্শন। তারেক রহমানের এই গভীর আন্তরিকতা গাজীপুরেও আগামীদিনে প্রেরণা যোগাবে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১৭/০৪/২০২৩ ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com