বুধবার, ০৩:১৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলকে ঘিরে রেখেছে প্রতিরোধকামীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল-নাখালা জানিয়েছেন, ইসরাইলের চারপাশ ঘিরে প্রতিবাদ আন্দোলনকারীদের হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র গাজা ও লেবাননে মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

যখন ইসরাইল ও প্রতিরোধকামী আন্দোলনগুলোর মধ্যে পবিত্র আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনি জনগণের ওপর পর ইসরাইলি সেনাদের বর্বরতা নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা এই তথ্য জানালেন।

তিনি রোববার ইরাকের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ফিলিস্তিনি জনগণ বিশেষ করে পশ্চিম তীরের নাগরিকরা ইসরাইলিদের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন।’

জিহাদ আন্দোলনের এ নেতা বলেন, ‘ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রতিরোধকামী তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা মারাত্মক রকমের ঝুঁকির মুখে রয়েছে।’

পবিত্র আল-আকসা মসজিদে গত ৬ এপ্রিল ইসরাইলের সেনাদের আগ্রাসনের জবাবে লেবানন থেকে ইসরাইল অভিমুখে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকেও ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোঁড়া হয়েছিল।

জিহাদ আল-নাখালা বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী যোদ্ধারা ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ও বর্বরতার মুখে সর্বাত্মক প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরাইলকে ঘিরে ধরেছে।

সূত্র : পার্সটুডে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com