রবিবার, ০৮:৫৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পরপর ৩ অগ্নিকাণ্ড নাশকতা কিনা তা সরকারকেই খতিয়ে দেখতে হবে—- জামায়াত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৬ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৫ এপ্রিল শনিবার ভোর পৌণে ৬টার দিকে রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এই অগ্নিকা-ের ঘটনায় চারপাশের আকাশ-বাতাস কালো ধোঁওয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং বহু দোকান আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা পণ্য সাজিয়ে রেখেছিলেন। এদিকে নিউ সুপার মার্কেট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হলেন। এই ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ২২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই অগ্নিকা-ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানী ঢাকায় ৩টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল। সচেতন দেশবাসী মনে করছেন, সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা খুবই রহস্যজনক এবং এই অগ্নিকান্ডের ঘটনা নাশকতা কিনা তা সরকারকেই খতিয়ে দেখতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, এই ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি তারা যেন শীঘ্রই এ বিরাট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com