রবিবার, ০৮:৫৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আগামী নির্বাচনে আর ছাড় দেয়া হবে না, প্রতিহত করবো—- ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
এ বছরের শেষের দিকে আরেকটি নির্বাচন হবে। তা নভেম্বর, ডিসেম্বর অথবা জানুয়ারীতে। তাতে যদি পরিবেশ আসে তাহলে নির্বাচনে অংশ গ্রহণ করবো আর যদি পরিবেশ না পাই তাহলে প্রতিহত করবো। গত নির্বাচনে প্রশাসন আমাদের সাথে বৈষম্যের আচরণ করে কোণ ঠাসা করে রাখছে। আগামী নির্বাচনে আর ছাড় দেয়া হবে না। প্রতি কর্মীকেই জিয়ার সৈনিক হিসেবে শক্তভাবে লড়াই করতে হবে। যুবশক্তিকে সাথে নিয়ে সুন্দরবন পর্যন্ত জয় করা সম্ভব হবে। সবাই সক্রিয় আলোকিত হলে পুরো বরিশাল বিভাগ আলোকিত করতে হবে।

রাজাপুর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম এসব কথা বলেন। শনিবার বিকেল ৪টায় উপজেলার বাইপাস মোড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারন সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নুপুর, সাবেক যুগ্মসম্পাদক ব্যারিস্টার এস মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়ারেচ আলী খান, সরদার এনামুল হক এলিন, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আলম গীয়াস, সাধারন সম্পাদক খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদল।

রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারন সম্পাদক নাসিম আকন স্বাগত বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদল সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক মামুন অর রশিদ, কৃষকদল সভাপতি মো. তকদির হোসেন, সাধারন সম্পাদক চাষী মো. নান্না খলিফা প্রমূখ।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com