সোমবার, ০২:০৫ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

শুক্রবার বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

শুক্রবার  বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে। আজ (১৩ এপ্রিল), বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক বিজ্ঞপ্তিতে জানান, “আগামীকাল ১৪ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে।

 

১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ টা হতে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত সর্ব সাধারনের জন্য মরদেহ দেখার জন্য উন্মুক্ত থাকবে। আজ বিকেল ৪ টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাযা অনুষ্ঠিত হয়। তার পর মরদেহ ফ্রিজাব ভ্যান এম্বলেন্স গাড়ীতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রাতে সাভার গণস্বাস্থ্যে কেন্দ্রে মরদেহসহ গাড়ী থাকবে।

 

এর আগে আজ সকাল ৮ টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোড নং ৯/ এ ধানমন্ডি ৫১ নং নিজ বাসায় নেওয়া হয়।সেখানে এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় বড় ভাইকে শেষ বিদায় জানান। ৮ টা ৪৫ মিনিটে সেখানে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। ২য় জানাযা ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। ডা. জাফরুল্লাহর মরদেহ তাঁর স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘন্টা রাখা হয়।চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীগন মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

 

এরপর সকাল ১০ টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। বেলা ১ টা পর্যন্ত মরদেহে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেলা ২ টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com