বুধবার, ০২:১৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৭ বছর পর রিয়াদে ইরানি দূতাবাসের দরজা খুলল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
সৌদি আরবে ইরানি দূতাবাসের দরজা খুলেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রেক্ষাপটে সাত বছর পর বুধবার প্রথমবারের মতো এই দরজা খুলে যায়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি টেকনিক্যাল টিমের রিয়াদে যাওয়ার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

মার্চে চীনের মধ্যস্ততায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেশ দুটি পূর্বেকার নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়নের কথাও বলেছে।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি বিদ্রোহীদের সাথে ৯ বছরের যুদ্ধ বন্ধের আলোচনাও শুরু করেছে সৌদি আরব। বিশ্লেষকেরা আরব নিউজকে জানিয়েছে, সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ফলে ইয়েমেনে শান্তির হাওয়া বইছে। আলোচনার ফলে দুই পক্ষ প্রায় ৯০০ বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com