রবিবার, ০৬:৫০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড় সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৫০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,ঢাকা:

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন টাইগার অধিনায়ক।

প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছিলেন ২০২১ সালের জুলাইয়ে।

বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও।
পরে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com