শুক্রবার, ০৯:৫৮ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সারের দাম বাড়ায় প্রতিবাদ: জনবিচ্ছিন্ন সরকার কৃষকের সাথেও প্রতারণা করছে—-মীর্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “বিশ^ বাজারে ইউরিয়া সারের দাম ৬২ শতাংশ, ডিএপি’র ২৪ শতাংশ ও টিএসপি’র ২৫ শতাংশ দাম কমলেও আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির অসত্য তথ্য দিয়ে আবারও সারের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত কৃষক ও জনস্বার্থবিরোধী। কৃষকের সাথে প্রতারণার শামিল। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনবিচ্ছিন্ন সরকার জনগণের দুঃখ, দুর্দশা লাঘবে উদাসীন।

আট মাসের ব্যবধানে সারের দাম বৃদ্ধি উদ্বেগজনক। বিদ্যুৎ, জ্বালানী তেল, বীজ-সার-কীটনাশকসহ কৃষি উপকণের মূল্যবৃদ্ধি ও কৃষি শ্রমিকের মুজুরী লাগামহীন বৃদ্ধিতে কৃষি উৎপাদন খরচ আগেই বেড়েছে। অন্যদিকে কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেনা প্রান্তিক কৃষকরা। কৃষি পণ্যের বিক্রয় ও মূল্য পাবার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট মধ্যসত্ত্ব ভোগী, টাউট, ফড়িয়াদের দৌরাত্মে আরো বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এমনিতে সরকারের দুর্নীতি, লুটপাট, ভ্রান্তনীতি, অপরিণামদর্শী সিদ্ধান্ত, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, অর্থনৈতিক সঙ্কট, ব্যবসা বানিজ্যে মন্দা, কাজ হারানোর ফলে মানুষ বিপর্যস্ত। এখন আবার নতুন করে সারের দাম বৃদ্ধিতে কৃষকসহ জনসাধারণ দিশেহারা। সরকারের সারের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের ফলে কৃষক ও জনসাধারণ তীব্র সঙ্কটে পড়বে।

অর্থনীতিতে সরকারের ভ্রান্তনীতির কারণে দেশের অর্থনীতি ধ্বংসপ্রায়। এখন ধ্বংসের মুখোমুখি অর্থনীতিকে জোড়াতালি দিতে জনগণের ওপর ছুরি চালাচ্ছে ভোটারবিহীন সরকার। তথাকথিত উন্নয়নের ভেলকিবাজীতে দেশের মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছে। জনগণের পকেট কাটতে নানা ফন্দি-ফিকির চালিয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে অবৈধ সরকার। দেশের শতকরা ৮০ ভাগ জনগোষ্ঠী কৃষির ওপর নির্ভরশীল। কৃষকরা লোকসানে পড়ে কৃষি উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছে। কৃষকরা কৃষি উৎপাদন থেকে মুখ ফিরিয়ে নিলে দুর্ভিক্ষ সৃষ্টি হবে।

সেটি হবে দেশের সমস্ত জনগোষ্ঠীর জন্য বিরাট অশনি সংকেত। বৈশি^ক মন্দা ও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে একের পর এক জনস্বার্থবিরোধী কর্মকান্ড করছে নিশিরাতের ভোটের সরকার। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের নিকট তাদের কোন জবাবদিহিতা নেই এবং তারা জনস্বার্থের কথা চিন্তাও করে না। নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির মিথ্যা তথ্য দিয়ে আবার সারের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা ।

আমি অবিলম্বে জনস্বার্থবিরোধী কর্মকান্ড থেকে সরে আসাসহ সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com