বুধবার, ০২:১৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে সামরিক স্টেশনের ভেতর গোলাগুলি, নিহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১২৭ বার পঠিত

আর্ন্তজাতিক ডেস্ক , ঢাকা:

ভারতের পাঞ্জাবে একটি সামরিক স্টেশনের ভেতর গুলির ঘটনায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরে ভাটিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটেছে।

সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানায়, ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে। খবর এনডিটিভির।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। স্টেশনে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে তল্লাশি অভিযান চলছে।

এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বিশদ বিবরণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভাটিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে।
সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।
তিনি বলেন, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। এটি ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাটিন্ডা সামরিক স্টেশনের ভেতর এখনো অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কাছে গোলাবারুদ রয়েছে।

রাজধানী নয়া দিল্লি থেকে ৬ ঘণ্টার দূরত্বে অবস্থিত এ ঘাঁটিতে সাধারণ সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা থাকেন। এটি মূলত একটি আবাসিক সেনা ঘাঁটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com