বৃহস্পতিবার, ০৭:৩৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩০৭ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এ জন্য তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে আওয়ামী সংবিধানে পরিণত করেছে এ সরকার। আওয়ামী লীগ সন্ত্রাসী কায়দায় ক্ষমতায় বসেছে, আগামীতেও একই কায়দায় ক্ষমতায় বসার পরিকল্পনা করছে।

বিএনপির এ নেতা বলেন, দেশ আজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে। এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com