বুধবার, ০২:৩৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: নিহত প্রায় অর্ধশত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক ঢাকা :

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৫ এপ্রিল) দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারীরা হামলা চালালে তারা নিহত হন। খবর এসোসিয়েট প্রেসের
নাইজেরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, বেনু রাজ্যের উমোগিডিতে এই হামলা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এ অঞ্চলে যাযাবর পশুপালক এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটে।

বেনু রাজ্যের গভর্নরের উপদেষ্টা পল হেম্বা বলেছেন, ৪৬ জন নিহতের মরদেহ পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে। অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে। নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে।

পল হেম্বা হামলার জন্য যাযাবর পশুপালকদের দায়ী করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন কিছু শান্ত রয়েছে।’
তিনি জানান, বিগত কয়েক মাস ধরেই পশুপালকরা গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

বেনু রাজ্যটি নাইজেরিয়ার সংঘর্ষপ্রবণ এলাকার একটি। সেখানে প্রায় নিয়মিতই স্থানীয় কৃষক এবং ফুলানি গোত্রের পশুপালকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে সাধারণত গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com