রবিবার, ০৯:২৮ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১৩৪ রানের মধ্যে অলআউট আয়ারল্যান্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

চতুর্থ দিনে এসে বেশিদূর দৌড়াতে পারল না আয়ারল্যান্ড, ৬ রান যোগ করতেই হারিয়েছে শেষ ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ইবাদত হোসেন। ফলে ২৯২ রানেই থেমেছে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সুবাদে বাংলাদেশের লক্ষ্য ১৩৮ রান।

দিনের শুরুতেই ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তার স্ট্যাম্প ভাঙেন ইবাদত।
তবে ততক্ষণে ১৫৬ বলে ক্যারিয়ার সেরা ৭২ রান চলে আসে তার ব্যাটে। আর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হোমকে লিটন দাসের ক্যাচ বানান ইবাদত, ৫৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, প্রথম ইনিংসেও ৫ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার।
তাছাড়া ইবাদত হোসেন ৩ ও সাকিব আল হাসান ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন শরিফুল ইসলাম।

এর আগে তৃতীয় দিনে টাইগারদের ধৈর্যের কঠিন পরীক্ষা নেয় আইরিশরা। মাটি কামড়ানো মন্থর ব্যাটিংয়ে সারাদিন কাঁটিয়ে দেয় তারা। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেন লরকান টাকার, ১০৮ রান করেন তিনি। তাছাড়া হ্যারি টেক্টর খেলেন ৫৬ রানের ইনিংস, প্রথম ইনিংসেও অর্ধশতকের দেখা পেয়েছিলেন এই ব্যাটার।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com