সোমবার, ০৪:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রাম থেকে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা প্রচেষ্টার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বক্কর প্যাদা (৪৫)কে গ্রেফতার করেছে।
থানা সুত্রে জানাগেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুববুর রহমানের নেতৃত্বে থানার এএসআই মোঃ সরোয়ার ও এএসআই মোঃ রফিক সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে ওই গ্রামের পৈত্রিক নিবাস থেকে তাকে গ্রেফতার করে।
ওসি (তদন্ত) মোঃ মাহাবুববুর রহমান জানান, রাজধানী ঢাকার হাজারীবাগ থানায় দায়েরকৃত ১২১৮/২০১৮ নং মামলায় ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ট্রাইব্যুনাল-৫ এর বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীকে বিগত ১৫-১০-২০২৪ ইং যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জড়িমানা ধার্য্য করে রায় দেন। অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। ওই রায়ের পর আসামী মোঃ বক্কর প্যাদা পলাতক ছিলেন। আদালতের গ্রেপ্তারী পরোয়ানা পেয়ে পুলিশ আসামীর অবস্থানের খোজ করতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন কটকস্থল গ্রামের পৈত্রিক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com