শনিবার, ১০:৫৭ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবিতে ঢাকা ডিসিকে চিঠি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

ঢাকা প্রদিবেদক:
ঈদের আগেই দৈনিক দিনকালের প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আবারও ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা প্রশাসক বরাবরে চিঠি পৌঁছে দেন।

শিমুল বিশ্বাস বলেন, পত্রিকাটি বন্ধ করে দেয়ায় একদিকে যেমন পত্রিকার পাঠকরা বঞ্চিত হচ্ছেন অন্যদিকে পত্রিকায় কর্মরত ১৫শ সাংবাদিক, কর্তমকর্তা, কর্মচারি আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রায় ৪০ বছরের চলমান একটি দৈনিক পত্রিকা কোনো প্রক্রিয়াগত ত্রুটির অজুহাতে বন্ধ করে দেওয়া কাম্য হতে পারে না। দৈনিক দিনকালের পক্ষ থেকে প্রকাশক পরিবর্তনের জন্য ২০১৬ সালে জেলা প্রকাশককে চিঠি দেয়া হয়। এরপর নতুন প্রকাশক নিয়োগের জন্য আরো তিন দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অদ্যবধি এ বিষয়ে কোন সিদ্ধান্ত জেলা প্রশাসক জানাননি।

তিনি আরো বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিসংসায় পত্রিকাটি বন্ধ করে দেয়ায় জাতিসংঘসহ আর্ন্তজাতিক পরিমন্ডলে সমালোচনার ঝড় বইছে। অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস যৌথ বিবৃতি দিয়ে দৈনিক দিনকাল বন্ধের নিন্দা জানিয়েছেন। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল পত্রিকা বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

এমতাবস্থায় দৈনিক দিনকালের পক্ষ থেকে দেয়া আবেদনটি গ্রহন করে নতুন প্রকাশক নিয়োগ দিয়ে পত্রিকাটির প্রকাশনা ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com