বৃহস্পতিবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নতুন গানে সাবিনা ইয়াসমিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

চলতি বছর গানে নিয়মিত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। কণ্ঠ দিচ্ছেন নতুন গানে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার দেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। এর কথা ও সুর রচনা করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনায় ছিলেন রোহান রাজ। খুব শিগগিরই গানটি প্রকাশ হবে অরিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গানটি গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করি, দেশের গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

গানের গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু বলেন, ‘গান নিয়ে সাবিনা আপার পাশে দাঁড়ানোও একটা সৌভাগ্যের বিষয়। আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এমন একজন কিংবদন্তির কণ্ঠে আমার একটি গান থাকা এটি অনেক বড় আনন্দের।’

সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘গান নিয়ে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি। যাদের গান শুনে বড় হয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য ভীষণ আনন্দের। তার মধ্যে সাবিনা আপা আমাদের লিজেন্ড। তিনি আমার সংগীতে গেয়েছেন এটিই আমার জন্য বড় পাওয়া।’

সাবিনা ইয়াসমিনের সর্বশেষ প্রকাশিত দেশের গান ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। গানটিতে দ্বৈত কণ্ঠে ছিলেন আসিফ আকবর। এটি লিখেছেন মনিরুজ্জামান মনির। সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com