বুধবার, ০১:২১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি দিন দিন ঊর্ধ্বমুখী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১২০ বার পঠিত

ভারতে করোনা সংক্রমণের পরিস্থিতি দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে দৈনিক করোন আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে গিয়েছিল। পাঁচ মাস পর আবার সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ হাজারের ঘরে পৌঁছেছে। রাজধানী দিল্লিতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দিল্লিতে ৫০৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার পর্যন্ত দিল্লিতে করোনায় আক্রান্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৯৫।

 

গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৩৩৫। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

এক ধাক্কায় দিল্লিতে বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার বা পজ়িটিভিটি রেটও। মঙ্গলবার দিল্লিতে করোনা সংক্রমণের হার ছিল ১৫.৬৪ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৫৪ শতাংশে। যত জন মানুষের করোনা পরীক্ষা করা হল, তাঁদের মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ তাকেই পজ়িটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়।

গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ প্রাণ হারাননি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। পরিস্থিতি আগে থেকেই সামাল দিতে দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

দিল্লির মেয়র শেলি ওবেরয় এই প্রসঙ্গে বুধবার জানিয়েছেন, হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ওষুধপত্র এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চিকিৎসক এবং পৌর নিগমের আধিকারিকদের মধ্যে বৈঠকও করা হয়েছিল। শেলি আশ্বাস দিয়ে বলেন, ‘‘চিন্তার কোনও কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দিল্লি সরকার পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ তৈরি।’’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com