শুক্রবার, ০৯:২৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ময়মনসিংহে ২৫ নেতাকর্মীর জামিন হাইকোর্টে বাতিল করায় মীর্জা ফখরুলের ক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় হাইকোর্টের জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা, তখন গণবিচ্ছিন্ন ফ্যাসিষ্ট সরকার নির্বিচারে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে মামলা, হামলা, গ্রেফতার ও রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন এবং কারান্তরীণ করা অব্যাহত রেখেছে।

গতকাল ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য আমিনুল হক, রামভাদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রোকন উজ্জামানসহ মোট ২৫ জনকে ফুলপুর থানার মিথ্যা বানোয়াট মামলায় ম্যাজিষ্ট্রেট কোর্ট জামিন বাতিল করে এবং নেতৃবৃন্দকে জেলহাজতে নিয়ে গিয়ে হয়রানী করা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জজকোর্টে আপীল করা হলে তাদের জামিন মঞ্জুর করেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানী করা সরকারের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। সরকারের ইঙ্গিতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com