শনিবার, ১০:৫৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএফইউজে-ডিইউজে’র শোক জাফরুল্লাহ চৌধুরী ছিলেন স্বাধীন সাংবাদিকতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

মানবতার ফেরিওয়ালা ও মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ বুধবার (১২ এপ্রিল, ২০২৩) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য মুক্তকণ্ঠ এবং স্বাধীন গণমাধ্যমের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। বিশেষ করে বিএফইউজে এবং ডিইউজে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে তাঁর উপস্থিতি গণমাধ্যমকর্মীদের সাহস ও প্রেরণা যুগিয়েছে। করোনাকালে তিনি বিপন্ন মানুষের সেবায় যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন জাতি শ্রদ্ধার সঙ্গে তা স্মরণে রাখবে।

 

নেতৃবৃন্দ বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন সময় জাতির ক্রান্তিকালে কা-ারী হয়ে পথ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা তাঁর অন্যতম কীর্তি হয়ে আছে। এছাড়া ওষুধ নীতি প্রণয়নেও তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com