বুধবার, ০২:২৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বাকেরগঞ্জে সরকারি রাস্তা মেরামত কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রংশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাবলাতলা এলজিইডি কর্তিক পুরাতন মাটির রাস্তা মেরামত কাজ কেন্দ্র করে মো: রনি ঘরামি (১৬) কে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করার অভিযোগ।

১ এপ্রিল দুপুর ১.৩০ মিনিটে বোয়ালিয়া বাবলাতলা রাস্তার শাহিন হাওলাদার বাড়ির সংলগ্নে রাস্তায় এলজিইডি কর্তৃক নির্মাণ কাজ চলমান স্থানে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আহত রনি ঘরামির মা শিউলি বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাহাদুরপুর গ্রামের শাহিন হাওলাদারের পুত্র মো: সৌরভ হাওলাদার সহ নাসির হাওলাদার, মো: ফজলু হাওলাদার, মো: হেলাল হাওলাদার মাটির রাস্তা মেরামত কাজে বাঁধা সৃষ্টি ও তাদের বাড়ির সামনে রাস্তায় টিন দিয়ে বেরা নির্মান করে রাখেন।

এ বিষয়ে আহত মো: রনি ঘরামি সহ স্থানীয় লোকজন প্রতিবাদ করলে সৌরভ হাওলাদার তার ঘর থেকে দা আনিয়া রনি ঘরামিকে এলোপাতাড়ি কোপায়। স্থানীয় লোকজন আহত রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নিয়ে যায়।

এ বিষয়ে শাহিন হাওলাদার জানান, নাসির হাওলাদারের বোনর জমির উপর দিয়ে রাস্তা নির্মান কাজ চলছে। আজ সেই জমিতে নাসির হাওলাদার ঘর নির্মান করতে যায়। আমার ছেলে সৌরভ বোয়ালিয়া গরু কিনতে বাড়ি থেকে বের হয়।

তখন রাস্তা থেকে আমার ছেলেকে নাসির হাওলাদার ডেকে নেয়। ঘটনাস্থলে আমার ছেলের উপর প্রতিপক্ষ হামলা চালায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি।

বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com