শনিবার, ০২:৩৬ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

বনশ্রীতে অটোরিকশা ভেঙে নারীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে চলন্ত অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে গিয়ে যাত্রী নুরেজা বেগম নুর জাহান (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নুরেজা বেগম নুর জাহান গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইনের পূর্ব পাশে কাঠ মিস্ত্রি মো. চান মিয়ার স্ত্রী। তার দুই ছেলে চার-মেয়ে রয়েছে।

নিহত নারীর স্বামী মো. চান মিয়া বলেন, ‘গতকাল রাতে এক আত্মীয়ের বাসা থেকে দাওয়াত খেয়ে আমার স্ত্রী নুর জাহান, আমার বোন আসমা বেগম, ভাগ্নি মাজেদা ব্যাটারিচালিত অটোরিকশায় দক্ষিণ বনশ্রীর বাসায় ফিরছিল। তারা বনশ্রীর চার তলা অফিসের সামনে পৌঁছালে অটোরিকশাটি ভেঙে পড়ে। এতে আমার স্ত্রী গুরুতর আহত হয়। বাকিরা সামান্য আহত হয়। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক নুর জাহানকে ভর্তি করান। বাকিরা প্রাথমিক নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে নুর জাহান মারা যায়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com