বুধবার, ০২:২৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

নলছিটিতে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন (৫৫) ও তাঁর ভাই দেলোয়ার হোসেনকে (৬০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল শুক্রবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ভারানি বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের অভিযোগ, শুক্রবার বিকেলে ভারানি বাজারের পাশে স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার পুকুরে পানির পাম্প লাগিয়ে নির্মাণাধীন ভবনে পানি দিচ্ছিলেন। পানির পাইপ সড়কের ওপর থাকায় গাড়ি চলাচলে সমস্যা হয়। তাই পানির পাইপ সরিয়ে ফেলতে বলেন সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল খালেক হাওলাদারের ছেলে সাগর হাওলাদার, শফিক হাওলাদার ও তাঁর ভাগিনা আলকাচ হাওলাদার এলোপাতাড়ি কুপিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও তাঁর বড় ভাইকে কুপিয়ে আহত করে।

পরে আব্দুল খালেক হাওলাদারকে গুরুতর অবস্থায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠায়।

আহত কবির হোসেনের ভাগিনা সাইদুল ইসলাম জানান, আব্দুল খালেকের সঙ্গে তাঁর মামার পুরোনো বিরোধ ছিল। তাই সামান্য বিষয় নিয়েই তাকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলাকারীরা বিগত ইউপি নির্বাচন থেকেই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা বলতেন।

এ বিষয়ে আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘আমরা রাস্তার ওপর দিয়ে পানি আনলে কারও তেমন সমস্যা হয়নি। কবির হোসেন ওখানে এসেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় আমার ছেলেরা প্রতিবাদ করলে তাঁর লোকজন এসে আমাদের ওপর হামলা করে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, ‘ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com