বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কাঠালিয়ায় সরকারি কালভার্টের ইট টেন্ডার ছাড়াই ক্লাবের নামে বিক্রি!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের সুপির পোল নামের এলাকার সরকারি একটি পুরানো কালভার্টের প্রায় ১০ হাজার ইট জয়খালী একটি কৃষি ক্লাবের নামে এলাকাবাসীর কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মো. মাহজামানের ছেলে মো. মিরাজ ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনের ছেলে মো. ইমন লেবার দিয়ে জয়খালী গ্রামে একটি সরকারি পুরানো কালভার্টের দুই পাড়ের প্রায় ১০ হাজার ইট নিয়ে এলাকার মো. শাহজামান, মো. হুমায়েন চকিদার, মো. স্বপন, মো. নাইম, মো. মন্নান ও মো. নুরহুদাসহ নাম না জানা আরো অনেকের কাছে বিক্রি করেন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি মালামাল টেন্ডার ছাড়া কীভাবে নিয়েছন আমাদের জানা নেই।

এদিকে মো. ইমন জানান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জয়খালি কৃষি ক্লাব সংস্কার করার জন্য পুরানো কালর্ভাটের মালামাল (ইট) নেয়ার জন্য আবেদন করেন। পরে চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ শিকদার অত্র পরিষদে রেজুলেশন করে ইট নেয়ার অনুমতি দেন।

এ বিষয়ে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, জয়খালী গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন জয়কালী কৃষি ক্লাব সংস্কার করার জন্য পুরানো কালভার্টের ইট চেয়ে আবেদন করলে পরিষদে রেজুলেশন করে তাদের ইট নেয়ার জন্য বলা হয় কিন্তু বিক্রির জন্য ইট দেওয়া হয়নি।

যদি ইট বিক্রি করে থাকেন তাদেরকে জরিমানা করা হবে। এ ব্যাপারে জানতে কাঠালিয়া উপজেলা নিবার্হী অফিসার মো. মিজানুর রহমানের মোবাইল যোগাযোগ করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com