বুধবার, ০২:২৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত‌্যার হুমকি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

ব‌রিশাল সদর উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ফেসবুক লাইভে এসে আত্মহত‌্যা করবে ব‌লে হুমকি দি‌য়ে‌ছেন। শুক্রবার রাত ১১টার দি‌কে নিজ ফেসবুক প্রোফ‌াইল থে‌কে লাইভ ক‌রে এই কথা জানান তিনি।

লাইভে তি‌নি কান্নাজ‌ড়িত কণ্ঠে ব‌লেন, আত্মহত‌্যার কারণ পা‌রিবা‌রিক নয়, পা‌রিবা‌রিকভা‌বে আমি সুখি আছি এমন অবস্থায় প‌ড়ে‌ছি নি‌জের তিন মা‌সের অন্তঃসত্ত্বা স্ত্রী‌কেও বল‌তে পার‌ছি না কিছু।

আমার আত্মহত‌্যার কারণ রু‌টি রু‌জির জায়গা বন্ধ হ‌য়ে যাওয়া। অর্থাৎ যে জায়গা থে‌কে আমার আয়ে সংসার চল‌ত, সেই পথ শ‌নিবার থে‌কে বন্ধ হ‌য়ে যা‌চ্ছে। ওই জায়গা হা‌রি‌য়ে ফেল‌ব কাল (শ‌নিবার)। তাই কো‌নো পথ না পে‌য়ে আত্মহত‌্যার পথ বেছে নি‌তে হ‌বে।

১১ মি‌নি‌টের ওই ফেসবুক লাইভে আসার দুই ঘণ্টা আগে সুজন নিজ টাইমলাই‌নে লি‌খে‌ছেন- কাল হয়‌তো আত্মহত‌্যা কর‌তে পা‌রি? কারণটা ডায়েরি‌তে লেখা থাক‌বে…। হে আল্লাহ তু‌মি আমা‌কে ক্ষমা ক‌রে দাও…

এই পোস্ট‌টি সুজন সাতজনের ফেসবুক আইডিতে ট‌্যাগ ক‌রে‌ছেন। তারা হ‌লেন- ব‌রিশাল মহানগর আওয়ামী লী‌গের শিল্প ও বা‌ণিজ‌্য বিষয়ক সম্পাদক নিরব হো‌সেন টুটুল, মহানগর ছাত্রলী‌গের আহ্বায়ক রইজ আহ‌ম্মেদ মান্না, সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, মহানগর আওয়ামী লী‌গের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি হেমা‌য়েত উদ্দিন সের‌নিয়াবাত সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ উল ইসলাম সুমন, সাগর মেম্বার ও মাহাতাব হো‌সেন সুমন।

বিশ্বস্ত সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল সদর উপ‌জেলার চরকাউয়া বাসস্ট‌্যান্ডের এক‌টি অংশ ও চরকাউয়া খেয়াঘাট নিয়ন্ত্রণ করতেন আশিকুর রহমান সুজন। ওই দুই স্থা‌ন নি‌য়ে হয়‌তো কো‌নো দ্বন্দ্বে নিয়ন্ত্রণ হারা‌নোর আভাস পে‌য়ে সুজন আত্মহত‌্যার ঘোষণা দি‌য়ে‌ছেন।

আত্মহত‌্যার ঘোষণার পর আশিকুর রহমান সুজন‌কে একা‌ধিকবার কল করা হ‌লেও তি‌নি ফোন‌টি রি‌সি‌ভ ক‌রেন‌নি।

ব‌রিশাল মহানগর পু‌লিশের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান ব‌লেন, লাইভটি আমি দে‌খে‌ছি এবং এরপর আশিকুর রহমান সুজ‌নের সঙ্গে একা‌ধিকবার যোগা‌যোগ করার চেষ্টা ক‌রেও যোগা‌যোগ কর‌তে পা‌রি‌নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com