বুধবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মাঝনদীতে ফেরিতে আগুন, ৩১ লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে তিন শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফিলিপাইনের দক্ষিণে বাসিলান দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ছয় মাসের এক শিশুও রয়েছে।

প্রশাসন সূত্রের খবর, গতকাল রাত তখন ১১টা হবে। মাঝসমুদ্রে আচমকা আগুন লাগে লেডি মেরি নামে ওই ফেরিতে। যাত্রীরা বেশির ভাগ তখন ঘুমে অচেতন ছিলেন। ফলে সতর্ক হওয়ার সময়টুকুও পাননি অনেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নৌকার নিচের তলায়। প্রাণ বাঁচাতে অনেকেই পানিতে ঝাঁপ দেন। তবে সাঁতার না-জানায় রক্ষা হয়নি অনেকের। পানি থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নৌকায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

সারা রাত ধরে চেষ্টার পরে বৃহস্পতিবার সকালে আগুন আয়ত্তে আনে উদ্ধারকারীরা। নৌকার নিচের তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে পুড়ে ছাই হয়ে যাওয়া আরো ১৮টি লাশ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে ৩১ জনের লাশ মিলেছে। উদ্ধার হয়েছেন ২৩০ জন। এখনো নিখোঁজ অনেকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com